মাধবপুর প্রতিনিধি:

১৬ ফেব্রুয়ারি , ২০২২ ২২:২৪

মাধবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে খামারিদের পুরুস্কার প্রদান

হবিগঞ্জের মাধবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে খামারিদের পুরুস্কার প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে আয়োজিত পুরুস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার আব্দুস সাত্তার বেগ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

ফরিদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশ্রাফ আলী তাপস, থানার ওসি আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, ডা. মিলন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান প্রমুখ। প্রদর্শনীতে ৪৫টি স্টল বসে। ৫টি ক্যাটাগরিতে ১৬ জনকে পুরুস্কার দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত