১৬ ফেব্রুয়ারি , ২০২২ ২২:২৯
মৌলভীবাজারের কমলগঞ্জে বৃদ্ধার বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের নুরজাহান বেগমের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করানো হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সাহায্যের জন্য লিখিত আবেদন করলে এই পরিবারকে সহযোগিতা করা হবে।
আপনার মন্তব্য