১৬ ফেব্রুয়ারি , ২০২২ ২২:৩৬
গোলাপগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে বিভিন্ন খামারিরা অংশ গ্রহণ করেন।
বুধবার সকাল ১১টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
প্রাণিসম্পদ বিভাগের সহকারী কর্মকর্তা বিরেন্দ্র দাস ও উদ্যোক্তা জাকির হোসেন বুলবুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ ডেইরী ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি সুহেল আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুনায়েদ কবির।
এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, বিশিষ্ট ব্যক্তিত্ব পশু প্রেমি ছয়েফ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বাবলু, স্কাউট ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সাইকুজ্জামান চৌধুরী শিমু, সমাজসেবী নুরুল হক, তুরন তালুকদার, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সাংবাদিক শাহ আলম, ফারহান মাসউদ আফছর, ইউপি সদস্য মাহমুদুল হাসান বাচ্চুসহ উপজেলার বিভিন্ন এলাকার খামারি ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য