১৬ ফেব্রুয়ারি , ২০২২ ২২:৫৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যােগে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক খালেদ সাইফুল্লার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত উসমান মজুমদার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ দেব, উপজেলা সমবায় কর্মকর্তা দিলওয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগে সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উক্ত প্রদর্শনীতে হাঁস, মুরগি থেকে শুরু করে বিভিন্ন প্রকার পশু পাখি ও প্রাণিদের নিয়ে ২০টি স্টল অংশগ্রহণ করে।
পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আপনার মন্তব্য