১৭ ফেব্রুয়ারি , ২০২২ ১২:০৫
দেশের উন্নয়নের স্বার্থে নিজেদেরকে তৈরি করতে হবে। পিছিয়ে থাকলে চলবে না। তার জন্য ঘর বসে অনেক কাজ আছে করেই টাকা উপার্জন করতে পারেন। সরকারী চাকরীর আশায় বসে না থেকে উদ্যোক্তা হন, নিজেদের যোগ্যতা মেলে ধরেন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রাণী সম্পদ মেলার উদ্বোধন ও সমাপনী দিনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির কথা গুলো বলেন।
তিনি আরও বলেন,উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ ও সহযোগী নিয়ে আপনারা আরও ভাল ও যুগোপযোগী খামার তৈরি করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। আজ এখানে অনেকেই এসেছেন তারা নিজেরকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুধ,মাংস ও চামড়ার চাহিদা মিটিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রেখেন যা প্রশংসার দাবীদার।
বুধবার সকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা হাবিব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জী, প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুব উন্নয়ন কর্মকর্তা মো ইকবাল কবির ভূঁইয়া, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জুনাব আলী,উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান মাশুক মিয়া,উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,দপ্তর সম্পাদক রোকন তালুকদার,রাজন চন্দ্র,বিশিষ্ট লেখক আবুল হোসেন, যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ডেইরি ফার্মারস এসোসিয়েশন সভাপতি মো এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
পরে অংশ গ্রহণকারী খামারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। মেলায় উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতার উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ থেকে আগত ২৯টি স্টল অংশ গ্রহণ করে।
আপনার মন্তব্য