১৭ ফেব্রুয়ারি , ২০২২ ১৯:৫০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় ১৪ বছরের আরেক শিশুকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশু দুটি একেই গ্রামের বাসিন্দা।
উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে সন্ধ্যার পর ঐ শিশুর নিজ বাড়ি থেকে বের হয়ে সামনে দাড়ালে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দিলে পরিবারের সবাই এগিয়ে আসলে অভিযুক্ত শিশুটি পালিয়ে যায়। পরে বিষয়টি পরিবারের কাছে জানালে শিশুটির পিতা বাদী হয়ে রাতেই তাহিরপুর থানায় মামলা দায়ের করে। পরে বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত শিশুকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা এস আই গোলাম হাক্কানী। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযুক্ত শিশুকে আদালতে পাঠানো হয়েছে। আর ভিক্টিমকে পুলিশ হেফাজতে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
উল্লেখ্য, উপজেলায় গত শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের কদমতলী গ্রামে শিশু (১২) ধর্ষণের চেষ্টার মামলায় (১৫)বছরের শিশুকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
আপনার মন্তব্য