১৭ ফেব্রুয়ারি , ২০২২ ২১:২০
যারা এখনো কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ নেননি তাদেরকে অবিলম্বে সুরক্ষা অ্যাপসে (www.surokkha.gov bd) রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের চলমান টিকা কেন্দ্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা রেজিষ্ট্রেশন করেছেন, মোবাইলে টিকা গ্রহণের বার্তাও পেয়েছেন কিংবা মোবাইলে বার্তা পাননি তারা সকলেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন। টিকা প্রদানের বিশেষ এই কর্মসূচিতে প্রথম ডোজ হিসেবে মর্ডানা টিকা দেয়া হবে। তবে, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের সরকারি ছুটি থাকায় ২১ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।
এদিকে যারা ফাইজারের ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন, নির্ধারিত সময় হয়েছে কিন্তু এখনো ২য় ডোজ গ্রহণ করেননি তারা আগামী ১৯ ফেব্রুয়ারি শনিবার ও ২০ ফেব্রুয়ারি রোববার তারিখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণ করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এরপর থেকে ফাইজারের টিকা প্রদান বন্ধ থাকবে।
আপনার মন্তব্য