১৯ ফেব্রুয়ারি , ২০২২ ১৯:৫৪
বানিয়াচংয়ে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের সন্দলপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে আফতর উদ্দিন, আপ্তন উদ্দিনের ছেলে মোবারক মিয়া ও মকবুল হোসেনের ছেলে লাল মিয়া।
পুলিশ জানায়, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এই অভিযান হয়েছে। অভিযানে উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সাদ্দাম হোসেন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. তোহা প্রমুখ অংশ নেন।
শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য