নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:৩৫

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

সিলেটে চাঞ্চল্যকর পুতুল বেগম হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। ২০ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সিলেট দায়রা ও জজ অতিরিক্ত ৩য় আদালত মিজানুর রহমান ভুঞা এই মামলার রায় ঘোষণা করেন।

এই মামলার রায়ে একমাত্র আসামী স্বামী ওমর ফারুক দোলন (২৭) কে যাবজ্জীবন কারাদন্ড ও একলক্ষ টাকা জরিমানার  আদেশ দেন। একলক্ষ টাকা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন।

মামলার বিবরণে জানা যায়, উমর ফারুক দোলন জন্মদাতা পিতা মিঠু চন্দ সৎ পিতা হেলাল মিয়া মাতা খোদেজা বেগম (পূর্ব নাম শিপা চন্দ) জৈন্তাপুর থানার আলুবাগান শ্রীপুর এলাকার বাসিন্দা। ওমর ফারুক দোলন  ২০১১ সালে নগরীর পাঠানটুলা এলাকার রফিক আহমদ এর মেয়ে পুতুল বেগমকে বিয়ে করেন৷ পুতুল বেগম মেজরটিলার স্কলার্স হোম স্কুলে  চাকুরী করতেন। ওমর ফারুক দোলনও এই প্রতিষ্টানে পিয়নের কাজ করতেন।

বিয়ে বছরের পর থেকে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ সৃষ্টি হয়। ফলে পুতুল বেগম মায়ের কাছে সন্তানসহ চলে আসেন। গত ২০১৫ সালের ১৯ অক্টোবর পুতুল বেগমকে ফোন করে উমর ফারুক দোলন জাফলংয়ের ভ্যালি বোর্ডিং স্কুল এলাকায় নিয়ে গিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলেন।

 মেয়ের খোঁজ না পেয়ে পিতা রফিক মিয়া কোতোয়ালি থানায় একটি সাধারন ডায়েরি করেন। ওই বছরের ১ নভেম্বর জাফলং এলাকা থেকে লাশ উদ্ধার  খবর দেখে পুতুল বেগমের পিতামাতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুড়ি ও কাপড়চোপড় দেখে তাদের মেয়ে পুতুল বেগম লাশ বলে সনাক্ত করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই আলোচিত মামলায় রবিবার দুপুরে সিলেট দায়রা ও জজ অতিরিক্ত ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভুইঞা ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রমে কারাদণ্ড ঘোষণা করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী সৈয়দ আনোয়ারুল ইসলাম।

বাদী পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ, বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এড. ময়নুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত