সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০২২ ১৯:২৪

হুমায়ুন রশীদ চত্বর থেকে ৩ শত গজ দূরে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিবাদ

সিলেটের প্রবেশদ্বার খ্যাত দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর সেন্টার পয়েন্টে পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটওভার ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার।

ইতিপুর্বে সিলেট সিটি কর্পোরেশন হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর সেন্টার পয়েন্টে ফুটওভার ব্রিজ না করে কদমতলী বাসস্ট্যান্ডের দিকে ৩০০ গজ দূরত্বে ব্রিজ নির্মাণ কাজ শুরু করেছে। নির্মাণ কাজ শুরু হওয়ার পর ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী ও সচেতন মহলের নেতৃবৃন্দ।

তারা বলেন, হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর একটি বিশেষ জনসমাগমপূর্ন এলাকা। এই স্থানটি চর্তুদিক থেকে বিভিন্ন রাস্তার সংযোগ হয়েছে। ঢাকা-সিলেট বাইপাস, ফেঞ্চুগঞ্জ, কদমতলী বাস টার্মিনাল, নতুন ব্রিজ সহ বিভিন্ন সড়কের সংযোগ চত্বরে।

জনগণ ও পথচারীদের চলাচল ও নিরাপদ রাস্তা পারাপার এর স্বার্থে সরকারি অর্থায়নে হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর সেন্টার পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।

কিন্তু হুমায়ুন রশীদ চত্বরে ফুটওভার ব্রিজ নির্মাণ না করে কদমতলী বাসস্ট্যান্ডের দিকে ৩০০ গজ দূরত্বে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ক্ষুব্ধ সচেতন মহল। সঠিক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা না হলে সিলেটেবাসীকে সাথে নিয়ে  কঠোর আন্দোলনের হুমকি দেন এলাকাবাসী।

এদিকে সিলেটে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বরাবরে দক্ষিণ সুরমা হুমায়ুন রশীদ চত্বরে পূর্ব প্রস্তাবিত স্থানে অথবা সেন্টার পয়েন্টে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য গত ২০ ফেব্রুয়ারী রোববার দুপুরে সিসিক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয় যে স্থানে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য নির্মাণ কাজ শুরু হয়েছে, জনগণ ও পথচারীদের কোন উপকার হবে না বরং সরকারে বিশাল অংকের টাকা ক্ষতি হবে।

হুমায়ুন রশীদ চত্বর সেন্টার পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ করা না হলে উক্ত স্থান থেকে কদমতলী বাসস্ট্যান্ডের দিকে ৩০০ গজ দূরত্বে কোন পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন না। অনতিবিলম্বে সঠিক জায়গায় ব্রিজ নির্মাণ করার জোর দাবি জানান এলাকাবাসী ও সচেতন মহল।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সমাজসেবী এনামুল কবির বাদশা, সোবহান উদ্দিন, কলিম উদ্দিন, রিপন আহমদ, মিনহাজ আহমদ প্রমুখ।

পরে সঠিক স্থানে ফুটওভার ব্রিজ স্থাপনের দাবিতে গণসাক্ষর কর্মসূচি পালন করা হয়। এতে এলাকাবাসী ও সচেতন  মহলের কয়েকশতাধিক মানুষ গণসাক্ষর করেন।

আপনার মন্তব্য

আলোচিত