ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

২২ ফেব্রুয়ারি , ২০২২ ১৮:১৩

ফেঞ্চুগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ

সিলেটের ফেঞ্চুগঞ্জে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করা হয়েছে।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধানে এই ঋণ বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী আহমেদ প্রণোদনা ঋণ বিতরণ করেন।

৪ শতাংশ সরল সুদে ২ বছর মেয়াদে ফেঞ্চুগঞ্জে ১৬ জন উদ্যোক্তাদের মধ্যে ২৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পিডিবিএফ কর্মকর্তা মো. নিজামুল হক, সহকারী কর্মকর্তা মো. বদিউজ্জামান, মোয়াজ্জেম হোসেন ও জাহাঙ্গীর কবির প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত