২২ ফেব্রুয়ারি , ২০২২ ২২:৫৯
হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই কারবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্তের মেইন পিলার ১৯৯৬ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই কারবারিকে আটক করে বিজিবি।
আটককৃতরা হচ্ছে- বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার দেবগ্রামের রফিস খাঁনের ছেলে নুরনবী (৩২) ও একই গ্রামের শেখ আমজাদ হোসেনের ছেলে শেখ সানি (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফেরদৌস কবীর পিএসসি।
আপনার মন্তব্য