২৩ ফেব্রুয়ারি , ২০২২ ০১:০৮
মৌলভীবাজারের কুলাউড়ায় ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
তার নাম মো. রজব আলী (২০)। রজব উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের মো. রমজান আলীর ছেলে।
র্যাব-৯, সদর ক্যাম্পের একটি দল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা হয়েছে।
আপনার মন্তব্য