২৩ ফেব্রুয়ারি , ২০২২ ১৬:৫১
বিয়ানীবাজারে জামায়াতে ইসলামি সমর্থিত দুই চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিলেটের দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠনোর নির্দেশ দেন আদালত।
কারাগারে যাওয়া দুজন হলেন- উপজেলার লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোওয়ার হোসেন এবং মুড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমদ।
সূত্র জানায়, সিলেট নগরীর কতোয়ালী থানার একটি মামলায় হাজিরা দিতে গেলে মেট্রোপলিটন আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে জললাভ করে সম্প্রতি দায়িত্ব লাভ করেছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, দুই চেয়ারম্যান জামিন নিতে গেলে তাদের জামিন না মঞ্জুর করেন আদালত। কতোয়ালী থানার মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মন্তব্য