নিজস্ব প্রতিবেদক:

০৭ মার্চ, ২০২২ ১৯:৩৩

শায়েস্তাগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামি মো. আরশাদ মিয়া ওরফে এরশাদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

এরশাদ বাহুবল থানার ভবানীপুর গ্রামের ইদি মিয়ার ছেলে।

গত শনিবার র‌্যাব-৯ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত