২২ মার্চ, ২০২২ ২২:২৬
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন এর বাজকাশারা এলাকায় মঙ্গরবার দুপুর ১২টায় ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কর্তন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনেরর দায়ে এই আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বিনা অনুমতিতে এস্কেভেটর দিয়ে সরকারি জমি মাটি কাটার অপরাধে মোঃ মনু মিয়া (৩৯)কে এই জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ।
বিষটির সত্যতা নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
আপনার মন্তব্য