১১ এপ্রিল, ২০২২ ১৬:০২
সুনামগঞ্জের ছাতকে ধান কাটার মেশিন কম্বাইন হারভেষ্টার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (১১এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪টি কম্বাইন হারভেষ্টার মেশিন আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে তুলে দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি যন্ত্র বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মোশাহিদ আলীসহ কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।
উপজেলার জাউয়া ইউনিয়নের প্রদীপ রঞ্জন পুরকায়স্থ, সিংচাপইড় ইউনিয়নের এনামুল হক ও মতিউর রহমান এবং চরমহল্লা ইউনিয়নের লোকমান হেকিমের হাতে একটি করে কম্বাইন হারভেষ্টার মেশিনের প্রতীকী চাবি তুলে দেন এমপি মানিক।
আপনার মন্তব্য