বিশ্বনাথ প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২২ ২৩:৪৪

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শুরু

সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ শুরু করা হয়েছে। এই উপহার পাবেন উপজেলার ২হাজার হতদরিদ পারিবার। উপহারের প্রত্যেকটি প্যাকেটে থাকছে ১০ কেজি চাল, ১লিটার সয়াবিন তেল, ১কেজি মুশুর ডাল, ১কেজি আয়োডিনযুক্ত লবন, ১কেজি চিনি, ২০০গ্রাম হলুদ গুড়া এবং ১০০গ্রাম করে গুড়া মরিছ ও ধনিয়া।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ পুরান বাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয় আলহেরা শপিং সিটির নীচ তলায় আনুষ্ঠানিকভাবে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় ১০জনের মধ্যে উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যকালে নুনু মিয়া বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সার্বিক সহযোগীতায় তিনি বিশ্বনাথ উপজেলার ২ হাজার দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার এনেছেন। আগামিতে আরও বরাদ্দ আনা হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ ও উপ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।
সভায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, সাইদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশ উপজেলা শাখার সভাপতি সেলিম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ রব্বানী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত