১১ এপ্রিল, ২০২২ ২৩:৪৮
মুজিব বর্ষ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য হেল্প ডেস্কের উদ্বোধন এবং গৃহহীন এক হত দরিদ্র নারীকে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে হেল্প ডেস্কের উদ্বোধন করেন।
পরে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার গৃহহীন নারী মিনতি রানী চন্দ কে প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত সেমি পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।
আপনার মন্তব্য