১২ এপ্রিল, ২০২২ ২০:৪৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে বিনামূল্যে সেলাই প্রশিক্ষনার্থী ৬০ জন দুঃস্থ নারীদের মাঝে যাকাতের ভাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় যাকাত বোর্ড পরিচালিত ও শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে ইসলামিক মিশনের হলরুমে এ যাকাতের ভাতা বিতরণ করা হয়।
ইসলামিক মিশন শমশেরনগর সিনিয়র মেডিকেল কর্মকর্তা ডা. মো. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও মিশনের প্রোগ্রাম অফিসার মুমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো. জয়নাল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক ও আব্দুল বাছিত মধু।
আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষনার্থী ৬০ জন দুঃস্থ নারীকে এক হাজার টাকা করে যাকাতের ভাতা বিতরণ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ যাকাত বোর্ডের অর্থায়নে ও শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে এসব ভাতা বিতরণ করা হয়।
উল্লেখ্য, যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত শমশেরনগর ইসলামিক মিশনে প্রতি অর্থ বছরে ৪ মাসে ২০ জন করে দুঃস্থ নারীদের ৩ ব্যাচে ৬০ জন নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের মাঝে এক হাজার টাকা করে যাকাত ভাতা প্রদান করা হয়। প্রতি অর্থ বছরের ৩ ব্যাচের ৩ জন করে ৯ জনকে সেলাই প্রশিক্ষন শেষে ৯টি সেলাই মেশিন প্রদান করা হয়।
আপনার মন্তব্য