১৫ এপ্রিল, ২০২২ ২০:২৩
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে র্যাব বৃহস্পতিবার সন্ধ্যায় জাল নোট বেচাকেনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এসময় তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সামছুল ইসলাম (৪২)। সামছুল মাধবপুর থানার দূর্লভপুর এলাকার বাসিন্দা মো. আনু মিয়ার ছেলে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য