১৬ জুন, ২০২২ ১১:৫৪
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি দ্রুত বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় ২৭ সেন্টিমিটার পানি বেড়ে গিয়ে বর্তমানে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে৷ যা গতকাল বুধবার ছিল ২৩ সেন্টিমিটার।
এদিকে বন্যার পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করা শুরু করেছে, ইতিমধ্যে শহরের নবীনগর, পশ্চিম তেঘরিয়া, উত্তর আরপিন নগর, মরাটিলা এলাকার ঘর বাড়িতে পানি ঢুকেছে।
পশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ঘরেও হাঁটু পানি, এখন মালপত্র সব নিয়া বিছানার উপর বসে আছি, কোন ত্রাণ সহায়তা আমরা পাই নাই। কি করবো কই যাবো বুঝে উঠে পারছি না।
নবীনগর এলাকার ফরিদা বেগম বলেন, রাত থকি পানি ঘর আওয়া শুরু করছে আর ইলান পানি আওয়া আমরা আগে দেখি নাই, এখন ছেলে মেয়ে নিয়া বড় চিন্তার মধ্যেই আছি, নিজে খাইমু কিতা আর এরারে দিমু কিতা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের বৃষ্টি থাকলেও উজানের বৃষ্টিপাত হচ্ছে খুবই বেশি যার ফলে নদ নদীর পানি দ্রুত বেড়ে যাচ্ছে, উজানে বৃষ্টিপাত যদি কম তাহলে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
আপনার মন্তব্য