সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৫ ১৯:১২

মাধবপুরে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী খুদেজা খাতুন (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ। 

খুদেজা খাতুন মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদিশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে খুদেজা খাতুন কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের একটি সিআর মামলায় তার ১ বছরের সাজা হয়।


আপনার মন্তব্য

আলোচিত