চুনারুঘাট প্রতিনিধি:

২৮ আগস্ট, ২০২২ ২২:৪১

ভোক্তা অধিকারের অভিযান চুনারুঘাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চুনারুঘাট পৌর শহরের মেসার্স রহিম ট্রেডার্সকে ৬ হাজার টাকা, মেসার্স মকসুদ ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় রাজার বাজারের মেসার্স সোয়েব স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সহযোগিতা করেন র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।

আপনার মন্তব্য

আলোচিত