শাবিপ্রবি প্রতিনিধি:

০৭ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৯

শাবিপ্রবিতে রিসার্চ ও নেটওয়ার্কিং বিষয়ক কর্মশালা

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে রিসার্চ টক এবং নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি-তে বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপ ড. তানজিনা চৌধুরীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইন্সটিটিউট ফর রিস্ক এন্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ।

কর্মশালায় বিভিন্ন দেশের প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস, ভূমিকম্পসহ বৈশ্বিক উষ্ণনায়নের কারণ ও সমাধানের ধাপগুলো তুলে ধরেন ড. বায়েস আহমেদ। প্রাকৃতিক দূর্যোগ থেকে কীভাবে উত্তরন হওয়া যায় সে বিষয়ে বিস্তর আলোচনার পাশাপাশি বিভিন্ন দেশের প্রাকৃতিক দূর্যোগের বিভিন্ন ডকুমেন্টারি, ম্যাপ, ডায়াগ্রাম প্রদর্শন করেন তিনি। পরিশেষে প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রাণের উপায় এবং এসব বিষয়ে গবেষণা করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো, আতিকুল হক, অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মো. মুরাদ, সহযোগী অধ্যাপক মো. মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ড. সেবক কুমার সাহা, সহযোগী অধ্যাপক নাদিয়া হক, সহকারী অধ্যাপক শেখ নাসরিন হক, মারিয়া সোলতানা, মোহাম্মদ মনিরুজ্জামান খান, প্রভাষক তানিয়া জান্নাতুল কোবরা, সানজিদা সোলতানা জেরিনসহ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত