নিজস্ব প্রতিবেদক:

০৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৩

সুরমায় গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী

সিলেটের সুরমা নদীতে গোসল করতে নেমে ৭ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মাহি আহমেদ (১৬)। মাহি পূর্ব সাদাটিকর এলাকার বাবু মিয়ার ছেলে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহি ও তার বন্ধু নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে মাহি নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা জাতীয় পরিষেবা ‘৯৯৯’-এ কল করে ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর রাত হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত