০৮ সেপ্টেম্বর, ২০২২ ২২:১০
নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে গুলিতে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে শোক র্যালি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে শোক র্যালি বের হয়।
র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ি পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই নেতাকর্মীরা সমাবেশ করেন।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ আজ চরম দুর্ভোগে আছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালাচ্ছে। নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে। শাওনের শোককে শক্তিতে পরিণত করেই এগুতে হবে।
আপনার মন্তব্য