জগন্নাথপুর প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০১৫ ১৯:৩৭

সকল প্রস্তুতি সম্পন্ন, কাল জগন্নাথপুর পৌরসভা নির্বাচন

বুধবার জগন্নাথপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনটি সুষ্টভাবে সম্পন্নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথপুর উপজেলা প্রশাসন। আগামী ৫ বছরের জন্য কে হচ্ছেন পৌর পিতা ও প্রতিটি ওয়ার্ডের অভিভাবক এ নিয়ে সর্বত্র চলছে চুলছেড়া বিশ্লেষণ। নব-নির্বাচিতদের বরণ করতে অপেক্ষার প্রহর গুণছেন সমর্থকরা।

জানাগেছে, ৩০ ডিসেম্বর জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর উচ্চবিদ্যালয়, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিবপুর এটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরুপচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকড়ছই সিনিয়র মাদ্রাসা, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১১ টি কেন্দ্রে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিবপুর এটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরুপচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৫ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এবারের নির্বাচনে মোট ২৪ হাজার ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬৬৩ ও নারী ভোটার ১২ হাজার ১৬৫ জন। নির্বাচনটি সুষ্টভাবে সম্পন্ন করতে ৬ জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র‌্যাব সদস্য ১৪, পুলিশ সদস্য ১৪০, বিজিবি সদস্য ৩০ ও আনসার ভিডিপির ১৫৪ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া ১১ টি কেন্দ্রে ১১ জন প্রিজাইডিং অফিসার ও ১১৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির জানান, একটি অবাধ সুষ্ট নির্বাচন উপহার দিতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী উপ-করণ সামগ্রী পাঠানো হবে।

এবার জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, নারী কাউন্সিলর পদে ১০ ও পুরুষ কাউন্সিলর পদে ৩৪ সহ মোট ৪৭ জন প্রার্থী অংশ নিয়েছেন। তারা হচ্ছেন, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ (নৌকা), বিএনপি মনোনীত মেয়র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শাহ নুরুল করিম (পানির জগ)। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর আয়ারুন্নেছা (কাঁচি) ও সুফিয়া খানম (মৌমাছি), ৪, ৫, ৬ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর বাহারজান বিবি (ভ্যানিটি ব্যাগ), সাবেক নারী কাউন্সিলর মিনা রাণী পাল (মৌমাছি), সাবেক কাউন্সিলর ফারজানা বেগম (পুতুল), ডলি বেগম (কাঁচি) ও রাবিয়া বেগম (আঙ্গুর), ৭, ৮, ৯ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর সুবর্ণা রাণী শর্মা (পুতুল), খালেদা বেগম (আঙ্গুর) ও নার্গিস ইয়াসমিন (কাঁচি)। পুরুষ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর খলিলুর রহমান (পানির বোতল), আব্দুল ওয়াহাব (পাঞ্জাবী) ও শাহিনুর রহমান (উটপাখি), ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মামুন আহমদ (পাঞ্জাবী) ও নিজামুল করিম (উটপাখি), ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তাজিবুর রহমান (উটপাখি), আফরোজ আলী (পাঞ্জাবী), লিটন মিয়া (পানির বোতল) ও লেবু মিয়া (ব্রিজ), ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সুহেল আমিন (উটপাখি), কামাল হোসেন (টেবিল ল্যাম্প), দিলোয়ার হোসেন (পানির বোতল) ও হেলাল আহমদ (পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল হক (উটপাখি) ও আব্দুল কাইয়ূম (পানির বোতল), ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না (পানির বোতল), সাবেক পৌর কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু (উটপাখি), গোবিন্দ দেব (পাঞ্জাবী) ও অ্যাডভোকেট আমিরুল হক এনাম (টেবিল ল্যাম্প), ৭ নং ওয়ার্ডের ব্যবসায়ী খলিলুর রহমান (পাঞ্জাবী), সুহেল আহমদ (উটপাখি) ও জাকির হোসেন (পানির বোতল), ৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবাব মিয়া (উটপাখি), আকমল হোসেন (পাঞ্জাবী), সাফরোজ ইসলাম মুন্না (পানির বোতল) ও শামীম আহমদ (ডালিম), ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মঈন উদ্দিন (টেবিল ল্যাম্প), রুপন মিয়া (পাঞ্জাবী), দ্বীপক কান্তি গোপ (ব¬্যাক বোর্ড), আবুল বাহার চৌধুরী (উটপাখি), হাফিজুর রহমান (পানির বোতল), নুরুল ইসলাম (গাঁজর), আনহার মিয়া (ডালিম) ও ছমির উদ্দিন (ব্রিজ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত