মারূফ অমিত, গোলাপগঞ্জ থেকে

৩০ ডিসেম্বর, ২০১৫ ১০:২৩

অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় ভোটারদের মধ্যে ভয়ভীতি রয়েছে : শাহীন

ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় নিজের উদ্বেগের কথা জানিয়েছেন গোলাপগঞ্জ পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া শাহীন। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতির সঞ্চার হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

সকাল পৌনে দশটার দিকে ৯ নং ওয়ার্ডে তাঁর নিজের ভোটকেন্দ্রে সাংবাদিকদের জানান, নির্বাচনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে মানুষের মধ্যেও ভয়ভীতি রয়েছে।

তিনি আশংকা প্রকাশ করে বলেন, গুঁজব রয়েছে নির্বাচনের পর উপজেলায় ভোট গণনা করা হবে। তবে তিনি তাঁর পোলিং এজেন্টদের ভোট গণনা শেষ না হওয়ার আগে ভোটকেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত