৩০ ডিসেম্বর, ২০১৫ ১৩:০০
মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনে মাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি, বেসরকারি টেলিভিশনের দুই কর্মী ও জাতীয় দৈনিকের এক সাংবাদিককে লাঞ্চিত করে ক্যামেরা ছিতনাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসএটিভির সাংবাদিক পান্না দত্ত, সময় টিভির অলিউর রহমান ও দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল হামিদ মাহবুব এবং বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান রাহেল লাঞ্ছনার শিকার হন।
এদিকে, এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পরস্পরকে দোষারোপ করেছেন।
এ বিষয়ে বিএনপির মেয়রপ্রার্থী অলিউর রহমান অভিযোগ করে বলেন, এসব ঘটনা আওয়ারী লীগ প্রার্থীর সর্মথকরা ঘটিয়েছে। তারা জোর করে বিএনপির বিজয় ছিনিয়ে নিতে চায়।
অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলুর রহমান বলেন, ব্যালট ছিনতাইয়ের অভিজ্ঞতা বিএনপির রয়েছে। তারা ২০০৪ সালে ব্যালট ছিনতাই করে পৌরসভায় ক্ষমতায় বসেছিল। আবারও একই পাঁয়তারা করছে। এটা বিএনপির প্রার্থীর বাসার কাছের কেন্দ্র। তার ভাই এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগ এ ধরনের কাজে জড়িত নয়।
আপনার মন্তব্য