৩০ ডিসেম্বর, ২০১৫ ১৪:১৮
সিলেটের জকিগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই পুরুষের চাইতে নারীদের উপস্থিতিই বেশি লক্ষ্য করা যাচ্ছে।
জকিগঞ্জের ৯টি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। উৎসবমুখর পরিবেশে নারীরা ভোট প্রদান করছেন। তবে পুরুষ ভোটারদের সংখ্যা তুলনামূলকভাবে কম রয়েছে।
এদিকে জকিগঞ্জ পৌরসভার খেলাফত মজলিস সমর্থিত প্রার্থী জাফরুল ইসলাম একটি কেন্দ্রে জাল ভোট প্রদান করা হতে পারে বলে সাংবাদিকদের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন।
তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা কেন্দ্রে জাল ভোট প্রদান করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তবে এ ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে কোনো অভিযোগ করেননি।
আপনার মন্তব্য