নিউজ ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৫ ১৪:২৭

গোলাপগঞ্জে একসঙ্গে ৩ মেয়র প্রার্থী

গোলাপগঞ্জে প্রতিদ্বন্দ্বি তিন মেয়র প্রার্থীর একসঙ্গে চলাফেরার ঘটনায় আলোচনার জন্ম দিচ্ছে।

প্রতিদ্বন্দ্বি তিন মেয়র প্রার্থী একসঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন বলে এলাকায় কানাঘুষা চলছে।

প্রতিদ্বন্দ্বি এ তিন প্রার্থী হলেন পৌরসভার বর্তমান মেয়র জাকারিয়া আহমেদ পাপলু (আওয়ামী লীগ), আমিনুর রহমান লিপন (স্বতন্ত্র) এবং রাবেল (স্বতন্ত্র- আওয়ামী লীগের বিদ্রোহী)।

গোলাপগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৭৩৫ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৭৯৬ জন। এ পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ৫১টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

আপনার মন্তব্য

আলোচিত