৩০ ডিসেম্বর, ২০১৫ ১৫:৫৬
গোলাপগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণের শেষ সময়ে ভীড় অনেকটা কমে গেছে। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে তা অনেকটাই ফাঁকা।
তবে প্রিসিডিং কর্মকর্তারা জানিয়েছেন এসব কেন্দ্রে ৬৫ শতাংসের বেশি ভোটগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে।
গোলাপগঞ্জের কোয়ালিটি ইংলিশ স্কুল কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম বেলা ৩টায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ কেন্দ্রে মোট ২২৯২ ভোটারের মধ্যে ১৬৩৬ জনের ভোট এ পর্যন্ত গ্রহণ করা হয়েছে। যা শতকা প্রায় ৭০ শতাংসের বেশি।
গোলাপগঞ্জ রণকেলী-২ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানেও দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ৬৫% এর বেশি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবে।
আপনার মন্তব্য