গোলাপগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০১৫ ১৯:০৫

গোলাপগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার জয়ী

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মোট ৯টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত সবগুলো কেন্দ্রে তিনি মোবাইল ফোন প্রতীক নিয়ে  পেয়েছেন ৪৫৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন নারকেল গাছ নিয়ে পেয়েছেন ৩২০৮ ভোট।

এছাড়া আওয়ামীলীগের প্রার্থী জাকারিয়া পাপলু পেয়েছেন ২৪০৫ ও বিএনপির গোলাম কিবরিয়া শাহিন পেয়ছেন ২৪০৫ ভোট।

সিরাজুল জব্বার জয়ের পর গোলাপগঞ্জ পৌর শহরে তাঁর সমর্থকরা উল্লাস করছেন। প্রথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছন, "নির্বাচন সুষ্ঠু হওয়ায় জনগণের জয় হয়েছে"।

আপনার মন্তব্য

আলোচিত