হবিগঞ্জ প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০১৫ ২২:২৬

নবীগঞ্জ ও চুনারুঘাটে বিএনপি, শায়েস্তাগঞ্জে আ.লীগ প্রার্থী বিজয়ী

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিএনপি’র প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫৬২১। এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩৭৭৩ ভোট।

নবীগঞ্জে মেয়র পদের অন্য প্রার্থীরা ছিলেন জাতীয় পার্টির মাহমুদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম রানা ও আব্দুল জোবায়ের।

চুনারুঘাট পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন। তাঁর প্রাপ্ত ভোট ৪৭৩৯। এ পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেল পেয়েছেন ৪৫৯২ ভোট।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী মো. ছালেক মিয়া বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৩৯৭৩ ভোট।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত প্রার্থী ও বর্তমান মেয়র ফরিদ আহমেদ অলি পেয়েছেন ৩৮৯০ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত