১৬ এপ্রিল, ২০২৩ ১৪:১৪
লন্ডন সফর শেষে সিলেট আসছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আরিফ।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে সিলেট আন্তর্জাতিক এমএজি ওসমানী বিমানবন্দরে পৌছার কথা রয়েছে তার।
সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেন মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারি সোহেল আহমদ।
এদিকে মেয়র আরিফুল হকের সিলেট আগমন উপলক্ষে বিমানবন্দরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ভিড় করেছেন।
এর আগে তিনি আজ রোববার সকাল ১০টায় লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছান। ঢাকায় নেমেই দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করার কথা ছিল আরিফের। কিন্তু এ সম্পর্কে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি।
তবে লন্ডনে যুবদলের ইফতারে তারেক রহমানের সামনে মেয়র আরিফ যে ‘সিগন্যালে’র কথা বলেছেন, সেই সিগন্যালের উত্তর মির্জা ফখরুলের সাথে বৈঠকে মিলতে পারে বলে এমন আভাস পাওয়া গেছে দলটির নির্ভরযোগ্য সূত্রে।
আপনার মন্তব্য