জৈন্তাপুর প্রতিনিধি:

১৬ এপ্রিল, ২০২৩ ১৭:১৪

জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে জয়নাল আবেদীনের মতবিনিময়

জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বলেছেন, একটি মেধাবী জাতি গঠন, সমৃদ্ধ ও আলোকিত রাষ্ট্র বিনির্মানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি জাতির বিবেক সাংবাদিক সমাজের অনেক ভূমিকা রয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে সাংবাদিকরা এগিয়ে এসেছিলেন। আমাদের সবার প্রিয়জন্ম ভূমি জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে জৈন্তাপুর প্রেসক্লাব সহ এখানে কর্মরত সকল সাংবাদিক বৃন্দের অনেক অবদান রয়েছে।

তিনি বলেন, জৈন্তাপুর উপজেলা সহ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের উন্নয়ন সাংবাদিক সমাজকে আরও এগিয়ে আসতে হবে। এসময় তিনি সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিম কে সরণ করে বলেন আমরা হারিয়েছি একজন উন্নয়নের রুপকারকে। তিনি বিগত অতীত সময়ে বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে যে সকল মরহুম জনপ্রতিনিধি সহ যারা কাজ করে গেছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। জয়নাল আবেদীন আগামী জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসেন সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে তিনি সাংবাদিক সমাজ সহ সবর্স্থরের জনগেনর সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় জৈন্তাপুর প্রেসক্লাব ও জৈন্তাপুরে কর্মরত প্রিন্ট-ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠান প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমদের সঞ্চলনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সামসুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সস্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, নিজপাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জামায়াতে ইসলামীর জৈন্তাপুর
উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, নিজপাট ইউ/পি শাখার জামায়াতের সভাপতি নাজিম উদ্দিন, জামায়াতের ২নং জৈন্তাপুর ইউপি শাখার সভাপতি নুরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত