সিলেটটুডে ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩ ০২:৪৬

মুজিবনগর দিবসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ১৭ এপ্রিল (সোমবার) দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আলোচনা সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত