জগন্নাথপুর প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২৩ ১৫:২৪

জগন্নাথপুরে বেদে ও হিজরা সম্প্রদায়ের মধ্যে চাল বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল বিতরণ করা হয়েছে। গত সোমবার রাতে থানা প্রাঙ্গণে বেদে ও হিজরা সম্প্রদায়ের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে এ থানা এলাকার অসহায়-দরিদ্র ও ছিন্নমূল ৫ শতাধিক পরিবারের মাঝে ধারাবাহিকভাবে এ চাল বিতরণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত