নিজস্ব প্রতিবেদক:

২১ এপ্রিল, ২০২৩ ১৮:২৫

জালালাবাদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সিলেটের জিন্দাবাজারের জালালাবাদ মার্কেটের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রচণ্ড ধোঁয়ায় কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছে। তবে তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মার্কেটের একটি জুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত।

আপনার মন্তব্য

আলোচিত