২৫ এপ্রিল, ২০২৩ ২৩:০১
সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইস্যুতে জরুরি সভা ডেকেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নগরের তালতলা এলাকার হোটেল গুলশানে এ সভা হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
এর আগে ১৫ এপ্রিল মেয়র পদে দলীয় মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট সিটিতে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ১১ জন।
মহানগর আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনাসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এ জরুরি সভা ডাকা হয়েছে।
আপনার মন্তব্য