২৭ এপ্রিল, ২০২৩ ০০:২৪
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পুরস্কৃত মৌলভীবাজারের বড়লেখার নজরুল একাডেমির ৪ নৃত্য শিল্পী এবং নৃত্য শিক্ষককে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৮টায় পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।
বড়লেখা নজরুল একাডেমির শিক্ষার্থী সুহা আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, থানার ওসি ইয়ারদৌস হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, নজরুল একাডেমির উপদেষ্টা জুনায়েদ রায়হান রিপন প্রমুখ।
আপনার মন্তব্য