জৈন্তাপুর প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২৩ ২৩:২৫

জৈন্তাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্য নিয়ে সিলেটের জৈন্তাপুরে জাতীয় আইনগত সহায়তা (লিগ্যাল এইড) দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে বের হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সিদ্দিকুর রহমান, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জুল হোসেন, নিজপাট ইউপির সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা বেগম।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সমাজের অসহায় সুবিধা বঞ্চিতদেরকে সরকারিভাবে আইনগত সহায়তা দিতে এই কার্যক্রম বিস্তারে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড বিষয়ে ব্যাপক প্রচার করা হলে গরিব মানুষ আদালতে অনেকটা আইনগত সহযোগিতা পাবেন।

আপনার মন্তব্য

আলোচিত