মাধবপুর প্রতিনিধি:

২৯ এপ্রিল, ২০২৩ ০০:০৯

মাধবপুরে শিক্ষা কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তরুণ গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন আচার্য্য ওপর হামলার ঘটনায় সৌরভ পাঠান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে মাধবপুর পৌরশহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সৌরভ পাঠান পশ্চিম মাধবপুরের মৃত আকবর পাঠানের ছেলে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন আচার্য্য জানান, বৃহস্পতিবার বিকেলে অফিস থেকে বাসায় ফেরার পথে সৌরভ পাঠান তার ওপর হামলা চালান। ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, হামলাকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত