নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩ ১৫:২৪

আনোয়ারুজ্জামানের পক্ষে প্রচারে সিলেট আসছেন যুক্তরাজ্যের সহস্রাধিক নেতা-কর্মী

সি‌লেট সি‌টি কর‌পো‌রেশ‌ন নির্বাচনে আওয়ামী লীগ ম‌নো‌নিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারের জন্য যুক্তরাজ্য থেকে সহস্রাধিক নেতা-কর্মী দে‌শে আসছেন। আগামী ৩১মে থেকে পর্যায়ক্রমে নেতা-কর্মীরা দে‌শে এসে প্রচার ও গণসং‌যো‌গে অংশ নেবেন।

লন্ডন বাংলা প্রেস ক্লা‌বে স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে 'আনোয়ারুজ্জামান চৌধুরী ইলেকশন ক্যাম্পেইন ক‌মি‌টি ইউকে' আ‌য়ো‌জিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা‌নো হয়।

আবু হো‌সে‌নের সভাপতিত্বে সে‌লিম আহমদ খান ও জামাল আহমদ খা‌নের পরিচালনায় সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক বলেন, আনোয়ারুজ্জামান নির্বাচিত হ‌লে আমা‌দের সু‌বিধা হল তি‌নি প্রবা‌সের সমস্যা জা‌নেন, বাংলাদেশের সমস্যা জা‌নেন। তার নেতৃত্বে আমা‌দের প্রবাসী‌দের পাসপো‌র্টের সমস্যা, নাগরিকত্বের সমস্যা, জায়গাজমির সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যাসহ সব সমস্যার সমাধান হ‌বে। তার নেতৃত্বে শেখ হা‌সিনার সরকার প্রবাসী অধ্যুষিত সি‌লেট নগ‌রে উন্নয়ন কর‌বে। আগামীর সি‌লেট হ‌বে সমৃদ্ধ ও স্মার্ট নগরী।

আনোয়ারুজ্জামা‌নের উপর আমা‌দের আস্থা আছে, তিনি যে কাজ কর‌তে চান মানুষের কল্যাণে, তার শেষ পর্যন্ত লেগে থা‌কেন। এরকম মানুষ সি‌লেট সি‌টি‌তে দরকার। তিনি সি‌লে‌টের কল্যাণ ছাড়া অন্য কিছু করবেন না, আমরা সে প্রতিশ্রুতি দিচ্ছি।

যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সে‌লিম আহমদ খান ও যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান বলেন, আমা‌দের ক‌মি‌টির উদ্দে‌শ্য যুক্তরাজ্যসহ ইউরোপের বসবাসরত প্রবাসীদের জানিয়ে দেওয়া আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের ভাই, আমা‌দের স্বজন, প্রবাসী‌দের প্রার্থী এবং তা‌কে সহ‌যো‌গিতা করা। আমা‌দের পক্ষ থেকে প্রবাসী ও তা‌দের প‌রিবা‌রের কা‌ছে ভোট প্রার্থনা করা। আমা‌দের আওয়ামী লীগসহ যুবলীগের বিশাল টিম দে‌শে যাচ্ছে। যুবলীগের টিম ৩১তা‌রিখ যাচ্ছে। পর্যায়ক্রমে অন্যরা যাবেন। আগামী ১৫মে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে লন্ডনে বিশাল সমাবেশের আয়োজন করা হ‌য়ে‌-ছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আমার বিশ্বাস আগামী ২ জুন আনোয়ারুজ্জামান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হবেন। যদি আনোয়ারুজ্জামান মেয়র হিসেবে বিজয়ী হন তাহলে আমাদের সুবিধা হবে। তিনি প্রবাসীদের সমস্যার ব্যাপারে জানেন দেশেরও সমস্যার কথা জানেন। তার নেতৃত্বে আমাদের প্রবাসীদের দেশে ও প্রবাসের বিভিন্ন সমস্যা সমাধান হয়েছে। সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট নগরীতে বিভিন্ন সমস্যা রয়েছে আশা করি আনোয়ারুজ্জামানের নেতৃত্বে সকল সমস্যার সমাধান হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুলতান মাহমুদ শরীফ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, দেওয়ান গৌজ সুলতান, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আ স ম মিসবাহ, মো: গয়াস, সুরুক মিয়া, সাংবাদিক সৈয়দ নাহাশ পাশা, নজরুল ইসলাম পাশা, তাইসির মাহমুদ, মোসলেহ উদ্দিন আহমদ, মতিয়ার চৌধুরী, রহমত আলী, আব্দুল গণি, কামাল মেহেদি, তবারুকুল ইসলাম, কয়েছ আলী, আব্দুল হান্নান, রেজাউল করিম মৃধা, ছালেহ আহমদ, সাহেদ আহমদ, শাহ বেলাল, জুবায়ের আহমদ, বাবুল খান, নাছির আহমদ, মোস্তফা কামাল, বাতিরুল হক সরদার, দিলু চৌধুরী ও নজমুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত