তাহিরপুর প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২৩ ১৫:৫০

তাহিরপুরে সাকিব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুরের ঘাগটিয়া গ্রামের রাস্তা থেকে তুলে নিয়ে সাকিব হত্যাকাণ্ডে জড়িতর দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বেলা ১টায় তাহিরপুর উপজেলা সদরের আব্দুজ জহুর চত্বরে তাহিরপুর সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সাকিবের ভাই উস্তার আলী, চাচা জাহাঙ্গীর, আঞ্জব আলী, বড় ভাই হাফিজুর রহমান, চাচা আমির আলী, সচেতন নাগরিক সমাজের পক্ষে ইউপি সদস্য তোজাম্মেল হক নাসরুম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করে দ্রুত আসামিদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত