সিলেটটুডে ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৩ ১৮:৩৯

১০ দফা দাবি বাস্তবায়নে জনগণ বিএনপির সাথে আছে: এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনে দেশ আজ চরম সংকটময় সময় অতিক্রম করছে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের পক্ষে ১০ দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশের সর্বস্তরের জনগণ এসব ধারাবাহিক আন্দোলন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। জনগণকে সাথে নিয়ে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।

শুক্রবার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি আয়োজিত মরহুম বিএনপি নেতাদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমর উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, আবুল হাসনাত ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল হাই স্মরণে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অধীনে পাতানো কোন নির্বাচনে বিএনপি যাবে না। তার পরও সরকারের ছত্রছায়ায় ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া দলের লেবাসধারী কিছু নেতা এখন নির্বাচন নিয়ে প্রচারণা চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সময় আর বেশি বাকি নেই। সুদিন আসবে, সরকারের পতন হবে ইনশাআল্লাহ।

জাসাসের সভাপতি মুজিবুর রহমানের সভাপতি ও যুবদল নেতা দিলাল আহমদের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু , বিএনপি নেতা আব্দুস সবুর, সহ সম্পাদক এনাম আহমদ, জেলা বিএনপির সদস্য আমিনুর রশীদ টিপু, কবীর আহমদ , দৌলা হোসেন সুবাস, নজমুল হোসেন , তাজ উদ্দিন কুটি, মাসুক আহমদ, গুলজার আহমদ রাহেল, সোহেল আহমদ, ময়নুল ইসলাম, আয়নুল আবেদিন প্রমুখ।

পরে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আপনার মন্তব্য

আলোচিত