চুনারুঘাট প্রতিনিধি:

০২ মে, ২০২৩ ২২:২৪

চুনারুঘাটে বজ্রপাত থেকে বাঁচার উপায় নিয়ে কর্মশালা

হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে জেলা পর্যায়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন।

এতে বজ্রপাত থেকে বাচাঁর কৌশল নিয়ে উপস্থাপনা করেন ডা. ফকরুজ্জামান।

বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউসার শোকরানা, শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এতে উপজেলার শিক্ষক, ইমাম, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ৬০ জন অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত