০৩ মে, ২০২৩ ২২:৫২
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় বাদাম ক্ষেত থেকে একটি লজ্জাবতি বানর উদ্ধার করেছে আব্দুস ছবুর মিয়া নামে এক কৃষক। উদ্ধার করে নিজ বাড়িতে সেবা যত্ন করছেন গত দুদিন ধরে। তবে বানরটি খাওয়া দাওয়া করছে না।
মঙ্গলবার(০২এপ্রিল)বিকেলে উপজেলার যাদুকাটা নদী পাড়ে বাদাম ক্ষেত এই বানরটি পাওয়া যায়।
কৃষক আব্দুস ছবুর জানান, আমি যাদুকাটা নদীর পাড়ে দুপুরে আমার বাদাম ক্ষেত যাই। এসময় পাশে থাকা এক জনকে কামর দেয় এই বানরটি। পরে আমি আমার কাছে থাকা একটি লাঠি ধরলে লাঠিতে উঠে বসে থাকে। পরে আমি বাড়িতে নিয়ে আসি। আসার পর থেকে খাবার দিলে খাচ্ছে না। চুপ করে বাড়িতে কাঠের ধরনায় মুখ লুকিয়ে বসে থাকে। বানরটি নম্বার একফুট হবে।
সুনামগঞ্জ বনবিভাগের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন জানান, আমি আগামী কাল স্পষ্টে গিয়ে বানরটি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, এই বিষয়ে বনবিভাগকে জানোনো হচ্ছে। বনবিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
আপনার মন্তব্য