ওসমানীনগর প্রতিনিধি

০৪ মে, ২০২৩ ১৬:৪৮

বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


সিলেটের ওসমানীনগরের মছব্বির আহমদ (৬৫) নামের এক বৃদ্ধ বজ্রপাতে মারা গেছেন। এ সময় বজ্রপাতে মছব্বির একটি গৃহপালিত বেড়াও মারা যায়।  মৃত মছব্বির উপজেলার বুরুঙ্গা ইউপির আনরপুর গ্রামের বাদিন্দা। গত বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের হাওর থেকে নিজের গৃহপালিত ভেড়া আনতে গিয়ে তিনি বজ্রপাতে মারা যান।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আনরপুর গ্রামে এঘটনা ঘটে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে বৃষ্টির মধ্যে বাড়ির প¦ার্শবর্তী আনরপুর হাওর থেকে মছব্বিরের গৃহপালিত একটি ভেড়া আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মছব্বির আহমদ ও তার গৃহপালিত ভেড়াটি মারা যায়। পরে এলাকার মানুস তার লাশ উদ্ধার করে।

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত